ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল হান্নান শাহ (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান শাহ ওই এলাকার আব্দুল গফ্ফার শাহের ছেলে। আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র ছিলেন তিনি।

জানা যায়, সকালে বাবার সঙ্গে তাদের পুরাতন ভিটায় যায় নিহত হান্নান শাহ। সেখানে বাবার সঙ্গে সুপারি গাছ কাটছিল তিনি। সুপারি গাছগুলো কাটার একপর্যায়ে একটি মৃত সুপারি গাছ কেটে নামানোর সময় গাছটি বৈদ্যুতিক খুঁটির হাইভোল্টেজ তারের সঙ্গে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. ইমরান হোসাইন বলেন, বাবার কাজে সাহায্য করতে একসঙ্গে সুপারি গাছ কাটতে গিয়েছিল তিনি। কে জানতো বাবার কাজে সাহায্য করতে তাকে এভাবে জীবন দিতে হবে। আজ দুপুরে তার ডিগ্রি ১ম বর্ষেও পরীক্ষা ছিল। কাজ থেকে ফিরে তিনি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো তার, কিন্তু তার আগেই মৃত্যু। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল বলেন, সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল হান্নান শাহ নামের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের

আপডেট সময় ০৮:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬