সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বাপে ফোন দেয়, ধরিস না ক্যান’ ফোন না ধরাকে কেন্দ্র করে ইন্টারনেট অফিসে হামলা

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান “ডট ইন্টারনেট” অফিসে ঢুকে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।

মামলা ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, মাস্ক পরা ২০-২৫ জনের একটি দল জোরপূর্বক অফিসে প্রবেশ করে প্রথমে অ্যাকাউন্টস শাখায় যায়। সেখানে কর্মীদের মারধর করা হয় এবং একপর্যায়ে বলা হয় বাপে ফোন দেয়, ধরিস না ক্যান? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো।

হামলাকারীরা প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদার ও ইলেকট্রিশিয়ান মো. জালালকে মারধর করে এবং মালিক প্রদীপ ঢালী ও সিটিও মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে। পরে তাদের জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি আইফোন নিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। এ সময় কর্মীদের ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয়।

অফিসের সিটিও মিঠু হাওলাদার বলেন, আমাকে কেউ কখনো ফোন করেনি। কেন হামলা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনার পর আহত কর্মীরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পুলিশ জানিয়েছে, মামলা রুজু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বাপে ফোন দেয়, ধরিস না ক্যান’ ফোন না ধরাকে কেন্দ্র করে ইন্টারনেট অফিসে হামলা

আপডেট সময় ০১:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬