ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

নাড়ুর নামে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা

কুমিল্লা থেকে ‘নাড়ু’ বলে বুকিং করা দুটি কার্টন থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড় এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় দুটি কার্টন তল্লাশি করে সাতটি প্যাকেটে রাখা প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কার্টন দুটি গত ৭ জুন কুমিল্লা থেকে ‘নাড়ু’ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেগুলো শনাক্ত করে তল্লাশি চালানো হলে গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

নাড়ুর নামে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা

আপডেট সময় ০২:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬