ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

ঝুঁকিপূর্ণ বেইলী  ব্রীজ ধসে পড়ায়  ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কে যান চলাচল বন্ধ

ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়ায় ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে হাজার-হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (৯ জুন) আনুমানিক দিবাগত  রাত ৩টার দিকে উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকার নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে আলুবোঝাই একটি ট্রাক ওঠার সঙ্গে সঙ্গে ব্রিজটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। স্থানীয়দের দাবি, ব্রিজটির বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়লেও তা সংস্কার বা বিকল্প ব্যবস্থা গ্রহণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এরই মধ্যে অতিরিক্ত বোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় পুরো কাঠামো ধসে পড়ে।
ব্রিজটি পার্শ্ববর্তী কয়েকটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এ পথ ব্যবহার করেন।
স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, ব্রিজটি ধসে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। মালামাল পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে। জরুরি রোগী হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের বিকল্প পথে অতিরিক্ত সময় ও খরচ করে যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, ঢাকা-পাথরঘাটা মহাসড়কের ওই বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকটির ওজন নির্ধারিত সীমার চেয়ে বেশি হওয়ায় ব্রিজটি ভেঙে পড়েছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই বিষয়টি সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে অবহিত করা হয়েছে। জেলা পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ব্রিজটি দ্রুত সংস্কার বা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

ঝুঁকিপূর্ণ বেইলী  ব্রীজ ধসে পড়ায়  ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় ০১:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬