ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা মুরাদনগরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল, ৭৪ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার মুরাদনগরে ‘মুজিব থেকে সজিব টেলিগ্রাম গ্রুপ’ ও নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে মিছিল এবং সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ৭৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিন উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত শুক্রবার (৫ জুন) ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিএন্ডবি ব্রিজ এলাকায় যুবলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সৈয়দ তানভীর আহাম্মেদ ফয়সাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম এবং মুরাদনগর উপজেলা আওয়ামী তাঁতী লীগের আহ্বায়ক আজিজুল হকসহ অন্যান্য আসামিরা ওই মিছিলে অংশ নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

কুমিল্লা মুরাদনগরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল, ৭৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০১:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬