সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিহাব শাহরিয়ার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, শিহাব শাহরিয়ার তার তিন বন্ধুর সঙ্গে রংপুরের পানবাড়ি ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা ও সহপাঠীরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালালেও দীর্ঘ সময় তিনি নিখোঁজ ছিলেন।
পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে তাকে নদী থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিহাব শাহরিয়ারের বাড়ি রংপুরের দর্শনা এলাকায় বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০১:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬