সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক লালমনিরহাট জেলা আ.লীগ নেতা সিরাজুল হক

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হক খন্দকারকে জামিনে মুক্তির পর পুনরায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ মে) সকালে লালমনিরহাট জেলা কারাগারের ফটক থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে বিভিন্ন মামলায় জামিন ও ছাড়পত্র পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার গেট থেকে বের হওয়ার পরপরই লালমনিরহাট ডিবি পুলিশের একটি দল তাকে পুনরায় আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

আটক সিরাজুল হক খন্দকার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি সদর উপজেলার তালুক হারাটি এলাকার মৃত আব্দুর রহমান খন্দকারের ছেলে। জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে ঢাকার লালবাগ থানার একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া লালমনিরহাট সদর থানায় দায়ের হওয়া আরও দুটি নাশকতা ও ভাঙচুর সংক্রান্ত মামলায়ও আদালত থেকে ছাড়পত্র লাভ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে লালমনিরহাট রেলওয়ে বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, বর্তমানে তাকে লালমনিরহাট সদর থানার হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে পুনরায় জেলা কারাগারে পাঠানো হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক লালমনিরহাট জেলা আ.লীগ নেতা সিরাজুল হক

আপডেট সময় ০২:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬