সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

রামপালে পুলিশের পৃথক অভিযানে ৭ পিস ইয়াবাসহ ৮ আসামি গ্রেফতার

বাগেরহাটের রামপাল উপজেলায় মাদক, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবাসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদের নির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ জন মাদক মামলার আসামি, ১ জন সাজাপ্রাপ্ত আসামি এবং ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। এ সময় আসামির কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে রামপাল থানা সূত্রে জানা গেছে।
রামপাল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ বলেন, “মাদক, চাঁদাবাজি ও অপরাধ দমনে রামপাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কেউ অপরাধ করে পার পাবে না।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, মাদক ও অপরাধীর দৌরাত্ম্য কমাতে নিয়মিত অভিযান প্রয়োজন। বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি মাদক ও অপরাধবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রামপাল থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

রামপালে পুলিশের পৃথক অভিযানে ৭ পিস ইয়াবাসহ ৮ আসামি গ্রেফতার

আপডেট সময় ০২:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬