ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিপ্রবোয়ালিয়া বাজার’সহ বেশ কিছু বসতবাড়ি

নওগাঁর আত্রাই উপজেলায় আঘাত হেনেছে তীব্র কালবৈশাখী ঝড়। গত শনিবার দিবাগত রাতে আকস্মিক এই ঝড়ে উপজেলার বিপ্রবোয়ালিয়া বাজারসহ বেশ কিছু বসতবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। এতে বাজারের বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ করেই উপজেলার ওপর দিয়ে তীব্র বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে বিপ্রবোয়ালিয়া বাজারের জিল্লুরের চায়ের দোকান, মিলনের দোকান, মতিনের দোকান, মহনের দোকান এবং রুহুলের দোকানের টিনের চালা উড়ে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দুমড়েমুচড়ে যায়।
​বাজারের দোকানপাটের পাশাপাশি স্থানীয় বাসিন্দা উজিরের বসতবাড়ির চালা উড়ে গিয়ে ঘরটি পুরোপুরি লন্ডভন্ড হয়ে পড়েছে। ঝড়ে ঘরের আসবাবপত্র ও মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে চরম বিপাকে পড়েছে।
​ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই দোকান ও ঘরবাড়ির চালা উড়ে গিয়ে দূর-দূরান্তে ছিটকে পড়ে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বাজারের ব্যবসায়ীদের বিপুল পরিমাণের আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এবং অসহায় পরিবারটি এখন সরকারি ও স্থানীয় প্রশাসনের জরুরি সহযোগিতার দাবি জানিয়েছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিপ্রবোয়ালিয়া বাজার’সহ বেশ কিছু বসতবাড়ি

আপডেট সময় ০৭:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬