ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ টহল অনুষ্ঠিত হয়েছে। পুলিশের এই তৎপরতায় উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় দৃশ্যমান উপস্থিতি সাধারণ মানুষের মনে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে এনেছে।

রোববার (১২ মে) বিকেল ৩ ঘটিকার সময় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামানের নেতৃত্বে থানা কম্পাউন্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদর, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে সীমান্ত সংলগ্ন বিভিন্ন পয়েন্টে গিয়ে বিশেষ অভিযানে মিলিত হয়।

অভিযান চলাকালে নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নজরদারিমূলক চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের এই বিশেষ কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি করা হচ্ছে। বিশেষ করে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশ বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, সাম্প্রতিক সময়ে পুলিশের এমন সক্রিয় তৎপরতার কারণে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। বিশেষ করে রাতের বেলায় পুলিশের নিয়মিত টহলের ফলে সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি স্বস্তিতে চলাফেরা করতে পারছেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, “জনসেবাই পুলিশের মূল অঙ্গীকার। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ফোর্স মোবিলাইজেশন ড্রিলের মাধ্যমে আমাদের সেবামূলক কার্যক্রম ও নজরদারি আরও বিস্তৃত করা হয়েছে।”তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি উপজেলার সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান।

আপডেট সময় ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬