রাজবাড়ীর কালুখালী উপজেলার ০২নং কালিকাপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ- উল আযহা উপলক্ষে ভিজিএফ বিতরণ কর্মসূচি-২০২৬ এর আওতায় প্রত্যেক উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে ২০২৬) সকাল ৯টা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।
০২নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আতাহার আলী ও প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠভাবে কার্যক্রম পরিচালিত হয়। ট্যাগ অফিসার মোঃ হাসিব হোসেন দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করেন। ভিজিএফ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন। তিনি বিতরণ কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন এবং এতে কোনো ধরনের অনিয়ম পাওয়া যায়নি বলে জানান।
উপকারভোগীরা জানান, ঈদকে সামনে রেখে সরকারের এ সহায়তা তাদের অনেক উপকারে এসেছে। অনেকেই বলেন, এই চাল পেয়ে পরিবারের জন্য কিছুটা স্বস্তি মিলেছে। তারা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি মোঃ মফিজ মন্ডল, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোঃ বাদশা বিশ্বাস, ১নং ওয়ার্ডের সদস্য মোঃ আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ ইকবল হোসেন, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ মোস্তফা, ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ রিপন বিশ্বাস, ৭নং ওয়ার্ডের সদস্য আনিছুর রহমান, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য মোছাঃ রুবিয়া বেগমসহ গ্রাম পুলিশ সদস্যরা।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 





















