ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কোটালীপাড়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নি’হ’ত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধান বোঝাই ট্রাকের চাপায় নিরাঞ্জন বাড়ৈ (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৩ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত নিরাঞ্জন বাড়ৈ কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাঘমাড়া গ্রামের বাড়ৈবাড়ীর বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ঠাকুর দাস বাড়ৈ। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাবার মরদেহ জড়িয়ে ধরে সন্তানদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। তারা বিলাপ করে বলছেন, “আজ আমরা চিরতরে পিতৃহারা হলাম।”
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অমল মল্লিক নামে এক স্থানীয় ধান ব্যবসায়ীর ধান লোড করার জন্য ওই ট্রাকটি এলাকায় আসে। ধান বোঝাই শেষে যাওয়ার পথে পীড়ারবাড়ী পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকটি নিরাঞ্জন বাড়ৈকে চাপা দেয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধান ভর্তি ট্রাকটি আটকে রাখলেও চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে ট্রাকের মালিক ও চালকের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। ​দুর্ঘটনার পর পরই বিষয়টি তাৎক্ষণিকভাবে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কোটালীপাড়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নি’হ’ত

আপডেট সময় ০৭:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬