ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সবুজে ঘেরা বড়লেখার হাজীগঞ্জ পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পাহাড় আর চা বাগানের সবুজে ঘেরা এবং রেললাইনের পাশে অবস্থিত এই হাটের মনোরম পরিবেশ ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে দূর-দূরান্ত থেকে মানুষ এখানে পশু কিনতে আসছেন।
ঈদ উপলক্ষে বড়লেখার হাজীগঞ্জ হাটসহ জেলার বিভিন্ন পশুর হাটে দেশি গরু, খামারিদের লালন-পালন করা ষাঁড়, ছাগল ও ভেড়ার ব্যাপক সরবরাহ দেখা গেছে। সকাল থেকেই হাটজুড়ে ছিল ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি।
তবে হাটে প্রাণিসম্পদ বিভাগের দৃশ্যমান কোনো মেডিকেল টিম বা পশু স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম দেখা যায়নি বলে অভিযোগ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। তাদের দাবি, এখন পর্যন্ত হাটে প্রাণিসম্পদ বিভাগের কোনো প্রতিনিধি বা মেডিকেল টিম আসেনি। এতে রোগাক্রান্ত পশু শনাক্তে শঙ্কা তৈরি হয়েছে।
 পুলিশ প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। ক্রেতাদের অভিযোগ, প্রয়োজনীয় সব ধরনের সুবিধা ও তদারকি না থাকায় পশুর হাটে কিছুটা অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষা,  সরকারি নজরদারির দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, বড়লেখা উপজেলায় হাজীগঞ্জ, চান্দগ্রাম, শাহবাজপুর ও আজিমগঞ্জসহ মোট চারটি পশুর হাট রয়েছে। ঈদকে কেন্দ্র করে এসব হাটে এখন জমে উঠেছে কেনাবেচা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সবুজে ঘেরা বড়লেখার হাজীগঞ্জ পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়

আপডেট সময় ০৬:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬