ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নাটোরের বড়াইগ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনস-কে বর্ণাঢ্য গণসংবর্ধনা

​নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আন্না মিনস এমপি’র নিজ গ্রাম বড়াইগ্রামে আগমন উপলক্ষে এক বিশাল গণসংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর নিজ এলাকায় তাঁর প্রথম আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
​এলাকায় পৌঁছালে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
​সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের স্বামী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি অ্যাডভোকেট জন গমেজ।
​প্রধান অতিথির বক্তব্যে আন্না মিনস এমপি বলেন,
“এই সংবর্ধনা আমার একার নয়, এটি বড়াইগ্রাম ও নাটোর-নওগাঁর সর্বস্তরের মেহনতি মানুষের। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, কাজের মাধ্যমে আমি তার প্রতিদান দেব। অবহেলিত নারী সমাজের উন্নয়ন, শিক্ষা ও এলাকার সার্বিক অবকাঠামোগত অগ্রগতিতে আমি নিজেকে নিয়োজিত রাখব।”
​বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জন গমেজ এলাকার মানুষের ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে সরকারের পাশে থেকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মের কল্যাণ ট্রাস্টের স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা আন্না মিনস-কে সংসদ সদস্য করায় প্রধানমন্ত্রী  তারেক রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নবনির্বাচিত এমপি’র নেতৃত্বে নাটোর-নওগাঁ অঞ্চলে নারী উন্নয়নসহ সার্বিক অগ্রগতির আশা প্রকাশ করেন। সংবর্ধনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

নাটোরের বড়াইগ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনস-কে বর্ণাঢ্য গণসংবর্ধনা

আপডেট সময় ০৫:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬