শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর: প্রধানমন্ত্রী কর্তৃক জনকল্যাণ মূলক কর্মসূচীর প্রচারণা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াত জোটের মিথ্যাচারের বিরুদ্ধে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে প্রচারণা সভা ও শহরের বিভিন্ন স্থানে গণ সংযোগ, লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সৈকত হাসান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ এর সঞ্চালনায় প্রচারণা সভা ও গণ সংযোগ, লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আযম খান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম টি আখতার টুটুল, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনাল, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম লিটন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক যথাক্রমে শেখ খসরু, ইয়াকুব শেখ, আরিফ হোসেন, মামুন ফরাজী, সদস্য নিজামুল মল্লিক, সদস্য শেখ ফিরোজসহ অন্যান্য নেতৃবন্দ।
শেখ ফয়েজ আহমেদ ফরিদপুর প্রতিনিধি 



















