সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম “শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (SRSP)” এবং “অ্যান্টিসিপেটরি অ্যাকশন (AA)” প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা সম্মেলন কক্ষে এফআইভিডিবি’র উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলা পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা, কার্যক্রম শেয়ারিং এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্প কর্মকর্তা গৌতম কুমার। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের প্রতিনিধিরা। এসময় আরও উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র ফোকাল পারসন মো. দেলোয়ার হোসেন, প্রকল্প কর্মকর্তা গৌতম কুমার, ইউনিয়ন মোবিলাইজার সাজ্জাদুর রহমান, রুমা আক্তার ও সঞ্চয় প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুর্যোগের আগাম পূর্বাভাস ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
স্টাফ রিপোর্টার, সিলেট 





















