ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রান্তিক খামারিদের পাশে ব্র্যাক, রংপুরে বিনামূল্যে গবাদিপশুর টিকাদান

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে প্রান্তিক গবাদিপ্রাণী খামারিদের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় স্থানীয় খামারিদের অংশগ্রহণে আলোচনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক রংপুরের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো:মোস্তাফিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক দীপ্তি রানী রায়, বিভাগীয় সেক্টর স্পেশালিস্ট মনিরুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, মমিনপুর সেন্টারের হাট সিনিয়র শাখা ব্যবস্থাপক মো: আব্দুর রাজ্জাক, প্রাণী চিকিৎসক মানিক সরকার মনসহ ব্র্যাকের বিভিন্ন সদস্য ও প্রান্তিক খামারিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি মো:মোস্তাফিজুর রহমান বলেন, ব্র্যাক প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। আমাদের এ প্রকল্পের লক্ষ্য হলো সারাদেশের প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে গবাদিপশুর ভ্যাকসিন প্রদান করা। পর্যায়ক্রমে অ্যানথ্রাক্স, ল্যাম্পি ও খুরা রোগের তিন ধরনের ভ্যাকসিন প্রদান করা হবে।
অন্যান্য কর্মকর্তারা বলেন, ব্র্যাক মানুষের কল্যাণে স্যানিটেশন, কিশোর-কিশোরীদের সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করছে। পাশাপাশি প্রান্তিক খামারিদের গবাদিপশু যাতে অজানা রোগে আক্রান্ত হয়ে মারা না যায়, সে লক্ষ্যেই বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রম চালু করা হয়েছে।
আয়োজকরা জানান, এদিন এলাকায় প্রায় ৮০টি গবাদিপশুকে সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে।পর্যায়ক্রমে অন্যান্য খামারিদের এর আওতায় নিয়ে আসা হবে।বিনামূল্যে এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় খামারিরা। তারা ব্র্যাকের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

প্রান্তিক খামারিদের পাশে ব্র্যাক, রংপুরে বিনামূল্যে গবাদিপশুর টিকাদান

আপডেট সময় ০৪:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬