সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে দীর্ঘদিন ধরে পদোন্নতি ও আপগ্রেডেশন বঞ্চনার অভিযোগ তুলে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মকর্তারা। একইসঙ্গে তারা কর্মবিরতির ডাক দেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন আন্দোলনরত কর্মকর্তারা। এসময় তারা পদোন্নতি ও আপগ্রেডেশন প্রক্রিয়ায় বৈষম্য, হয়রানি ও দীর্ঘসূত্রিতার অভিযোগ তোলেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আপগ্রেডেশন বোর্ডের আশ্বাস পেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। উপাচার্য মহোদয়ের কথায় বিশ্বাস রেখে অপেক্ষা করেছি, কিন্তু বারবার সময় দিয়েও বোর্ড সম্পন্ন করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সমাধানের চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি।”
তিনি আরও বলেন, “পদোন্নতি একটি চলমান প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু অজানা কারণে আমাদের আপগ্রেডেশন বোর্ড বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে।”
এসময় আন্দোলনরত অন্য কর্মকর্তারা অভিযোগ করেন, পূর্বে একই নীতিমালার আওতায় কয়েকজন কর্মকর্তাকে সপ্তম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে ডেপুটি রেজিস্ট্রার বা সমস্কেল আপগ্রেডেশন দেওয়া হলেও বর্তমানে অনেককে বঞ্চিত করা হচ্ছে। তাদের দাবি, যাদের পদোন্নতি দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ চাকরিতে যোগদানের দিক থেকে বর্তমান আন্দোলনরত কর্মকর্তাদের তুলনায় জুনিয়র।
কর্মকর্তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে আলোচনা করেও কাঙ্ক্ষিত সমাধান না পাওয়ায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। দ্রুত আপগ্রেডেশন বোর্ড সম্পন্ন করে বৈষম্য দূর করার দাবি জানান তারা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি

আপডেট সময় ০১:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬