ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ বাসস্ট্যান্ডে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে জিংলাতলী থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত ঢাকামুখী এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে ঢাকামুখী লেনে দ্রুতগামী একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়ি দুটি রাস্তার ওপর আড়াআড়িভাবে আটকে থাকায় পেছনের দিকে যানবাহনের চেইন-জটলা তৈরি হয়, যা মুহূর্তে ১০-১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অপরদিকে টোলপ্লাজার পশ্চিম মহাসড়কের গজারিয়ায় ট্রাক দুর্ঘটনা ঘটলে যানজট আরো বেড়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও গজারিয়া হাইওয়ে পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালাচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, সড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষের দুর্ঘটনাটি ঘটে। তবে স্বস্তির বিষয় হলো, এ দুর্ঘটনায় অলৌকিকভাবে কেউ হতাহত হননি। তবে টোলপ্লাজা পশ্চিম পাড় গজারিয়া এলাকায় ট্রাক দুর্ঘটনা এবং টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

আপডেট সময় ১২:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬