ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীতে সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক আহত 

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী দলের হামলায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। পদ্মার চরে  গভীর রাতে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন কালিদাসখালীর সিদ্দিক ব্যাপারীর ছেলে স্বপন ব্যাপারী (৪০) এবং নিচপলাশী এলাকার শুকুর আলীর ছেলে জিয়াউল হক (৩৫)। আহত জিয়াউল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পদ্মা নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলির শিকার হন। তবে গুলিবিদ্ধ স্বপন ব্যাপারীর এখনো কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ট্রলারযোগে পদ্মার চর এলাকায় আসে। তারা কালিদাসখালী চরে প্রবেশ করলে স্বপন ব্যাপারী টর্চলাইটের আলো ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্বপনের চিৎকার শুনে প্রতিবেশী জিয়াউল হক এগিয়ে এলে তাকেও গুলি করা হয়।
পরিবারের দাবি, গুলিবিদ্ধ স্বপনকে সন্ত্রাসীরা ট্রলারে তুলে নিয়ে গেছে। ঘটনাস্থলের আশপাশে রক্তের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বলেন, “রাতের অন্ধকারে দুটি ট্রলারে করে প্রায় ১৫ জন সন্ত্রাসী কালিদাসখালী চরে এসে এলোপাতাড়ি গুলি চালায়। একপর্যায়ে আমার ছেলে স্বপনকে গুলি করে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, পদ্মার বালুরঘাটকে কেন্দ্র করে এ এলাকায় প্রায়ই সন্ত্রাসী দলের তৎপরতা দেখা যায়। সর্বশেষ এ ঘটনায় পুরো চরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, হামলার ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলামিন ইসলাম রাব্বি জানান, গুলিবিদ্ধ বা নিহত অবস্থায় এখন পর্যন্ত কোনো রোগী হাসপাতালে আনা হয়নি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

রাজশাহীতে সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক আহত 

আপডেট সময় ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬