ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ঢাকাস্থ লালপুর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক পানাউল্লাহ ও সদস্যসচিব আকতারুল

ঢাকাস্থ নাটোরের লালপুর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সাত সদস্যের কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মো. পানাউল্লাহ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
শুক্রবার (১৫ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মেহেদী হাসান বিগত কমিটি বিলুপ্ত করে সাত সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন।
এর আগে লালপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (এডিশনাল ডিআইজি) মো. আলমগীর কবির পরাগ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যগণ হলেন মো. কামাল হোসেন, মো. গোলাম মোস্তফা, মো. রাকিবুল ইসলাম রাকিব, মো. শাহ আলম আমীন এবং মো. মুশফিকুর রহমান সাগর।
সভায় পূর্বের কমিটির সাধারণ সম্পাদক সাহাবুর রহমান বাবুসহ ঢাকায় বসবাসকারী লালপুর উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা এবং সদস্যগণ উপস্থিত ছিলেন।
নতুন আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি করে ঢাকায় বসবাসকারী লালপুর উপজেলার মানুষের প্রাণের সংগঠনে গতিশীলতা ফিরিয়ে এনে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ঢাকাস্থ লালপুর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক পানাউল্লাহ ও সদস্যসচিব আকতারুল

আপডেট সময় ১১:২৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬