ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. নূরুল আলম ভূঁইয়া (রূপক)-এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে সদর উপজেলার স্বাস্থ্য সহকারীবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মোমিন। স্বাস্থ্য সহকারী আবদুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমের সহকর্মীরা তাঁর কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন।

বক্তারা বলেন, নূরুল আলম ভূঁইয়া (রূপক) ছিলেন একজন দায়িত্বশীল, মানবিক ও নিষ্ঠাবান স্বাস্থ্যকর্মী। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করে গেছেন। তাঁর অকাল মৃত্যু স্বাস্থ্য বিভাগের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এর আগে গত বুধবার (৮ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অনুষ্ঠানে সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং রামগতির ‘ভ্যাকসিন হিরো’ খ্যাত সাহাব উদ্দিনসহ রামগঞ্জ, রায়পুর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সহকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৭:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬