সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

বড়লেখায় ৫০ বছরের পুরোনো রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধের অভিযোগ, অবরুদ্ধ ৫ পরিবার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নং বর্ণী ইউনিয়নের উজিরপুর গ্রামে দীর্ঘ ৫০ বছরের পুরনো একটি জন সাধারণ চলাচলের রাস্তা বেআইনিভাবে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এর ফলে নারী, শিশু ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ অন্তত ৫টি পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছেন। রাস্তাটি বন্ধ থাকায় এলাকায় তীব্র উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

​এ ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে জালাল উদ্দিন নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি মৌলভীবাজারের জেলা প্রশাসক, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকটও পাঠানো হয়েছে।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজিরপুর গ্রামের জালাল উদ্দিন, মিনা বেগম, জুবায়ের আহমদ, আব্দুল্লাহ ও শামীম আহমদের পরিবারসহ স্থানীয় সাধারণ মানুষ দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। ইতিপূর্বে রাস্তাটি নিয়ে বিরোধ সৃষ্টি হলে মৃত এলাছ উদ্দিনের স্ত্রী মিনা বেগম একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে বিষয়টি আপোষ মীমাংসার জন্য বড়লেখা থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক-এর উদ্যোগে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ৩০/০৩/২০আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সার্ভেয়ার বাবু কেতকি কুমার দাসের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে রাস্তাটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এবং একটি স্মরণলিপি (সালিশনামা) সম্পাদিত হয়।

​ভুক্তভোগীদের অভিযোগ, গত ১৬ মে (২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় বিবাদী সিদ্দিক (৪০), রোকেয়া বেগম (৪০), কাসিম (১৮) ও হুসাইন (২৫) বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক ওই রাস্তার ওপর বাঁশের বেড়া নির্মাণ করে চলাচলের পথ সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। এতে বাধা দিলে বিবাদী পক্ষ ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

​বর্তমানে রাস্তাটি বন্ধ থাকায় অসুস্থ রোগী কিংবা জরুরি প্রয়োজনেও কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না। বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত স্কুল-কলেজে যাওয়া।

​এ বিষয়ে বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন জানান, বিষয়টি সমাধানের লক্ষ্যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিবাদী পক্ষকে রাস্তা খুলে দেওয়ার নির্দেশ প্রদান করলেও তারা তা অমান্য করে চলেছেন।

​ভুক্তভোগী পরিবারগুলো এই চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং অবরুদ্ধ রাস্তাটি দ্রুত পুনরায় উন্মুক্ত করতে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

বড়লেখায় ৫০ বছরের পুরোনো রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধের অভিযোগ, অবরুদ্ধ ৫ পরিবার

আপডেট সময় ০৭:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬