ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।

উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দিতে বিভিন্ন সেবা স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নামজারি সেবা স্টল, ভূমি আড্ডা স্টল, সেবা বুথ স্টল এবং ভূমি উন্নয়ন কর সেবা স্টল।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। তিনি বলেন, সাধারণ মানুষকে সহজে ও ঝামেলামুক্তভাবে ভূমি সেবা দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় এসে কেউ চাইলে তাৎক্ষণিকভাবে নামজারি আবেদন ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম সম্পাদক বাহারুল আলম বাবরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মনোহরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আপডেট সময় ০২:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬