ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

‘রাগ করলা’ কথাটা ঠিক না বেঠিক!

  • আল মিজান ইসলাম
  • আপডেট সময় ০১:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৬৪৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ট্রেন্ডে মেতেছেন নেটিজেনরা। ফেসবুকের নিউজফিড, কমেন্ট বক্স কিংবা বিভিন্ন মিম পেজ—সবখানেই এখন ঘুরেফিরে দেখা যাচ্ছে একটি সংলাপ, ‘রাগ করলা?’ অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যাওয়া এই ডায়ালগ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও হাস্যরস।

ভাইরাল এই ট্রেন্ডের সূত্রপাত হয়েছে মূলত এক গণকের ভিডিও থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাঁধে ঝোলা ব্যাগ ঝুলিয়ে এক গণক ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির হাত দেখে ভবিষ্যৎ গণনা করছেন। কথোপকথনের পুরো সময়জুড়ে তিনি বারবার বলছিলেন, ‘রাগ করলা?

ভিডিওতে থাকা ওই ব্যক্তির সুঠাম গড়ন এবং গণকের আত্মবিশ্বাসী কথাবার্তার ধরন দর্শকদের কাছে বেশ মজার মনে হয়েছে। বিশেষ করে কথা বলার ভঙ্গি ও মাঝেমধ্যে ‘রাগ করলা?’ বলা নিয়েই তৈরি হয়েছে অসংখ্য মিম ও ট্রল।

নেটিজেনরা বিষয়টিকে বিভিন্ন বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছেন। কেউ অফিসের বসের সঙ্গে ওই গণকের তুলনা করছেন, আবার কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আচরণের মধ্যেও খুঁজে পাচ্ছেন ভিডিওর সেই চরিত্রকে। ফলে স্যাটায়ারধর্মী নানা পোস্ট, ক্যাপশন ও ভিডিওতে এখন দাপটের সঙ্গে ব্যবহার হচ্ছে ভাইরাল এই সংলাপ।

মাত্র একটি সাধারণ বাক্য কীভাবে অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডে পরিণত হতে পারে, ‘রাগ করলা?’ তারই নতুন উদাহরণ হয়ে উঠেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

‘রাগ করলা’ কথাটা ঠিক না বেঠিক!

আপডেট সময় ০১:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬