সংবাদ শিরোনাম ::
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত নওগাঁয় চু’রির ২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণালংকার উদ্ধারসহ আ’টক-১ সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৮ মে)) সকালে মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা বাজার এলাকায় র‍্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯, অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার,কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-এর মালিক মহিবুর রহমানকে ৩০ হাজার টাকা এবং ‘রাজমহল কনফেকশনারি’-র মালিক মো. তানিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব-৯ জানায়, জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৫:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬