উন্নয়ন ও মানুষের কল্যাণকে সামনে রেখে বড়লেখা উপজেলার ৬টি ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেন, মৌলভীবাজার ০১ বড়লেখা – জুড়ী আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অদ্য ১৭ মে রবিবার বিকেল ০৪ ঘটিকার সময় বড়লেখা উপজেলায় ০৬ ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ কে নিয়ে মত বিনিময় সভা করেন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন , উত্তর শাহবাজপুর ইউনিয়ন, তালিমপুর ইউনিয়ন, দাসের বাজার ইউনিয়ন, নিজ বাহাদুরপুর ইউনিয়ন, ও বর্ণী ইউনিয়ন, বিএনপির সুপার ফাইভ ও সাবেক আহ্বায়কদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন মৌলভীবাজার -১ আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।
উন্নয়ন, জনসেবা ও এলাকার চলমান বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে অনুষ্ঠিত এ আলোচনায় উঠে আসে বড়লেখা উপজেলার ভবিষ্যৎ পরিকল্পনা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা।
মাননীয় এমপি মহোদয় বলেন, “রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করা।”
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 



















