সংবাদ শিরোনাম ::
জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত নওগাঁয় চু’রির ২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণালংকার উদ্ধারসহ আ’টক-১ সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকের উপদ্রব ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শহরের গ্র্যান্ড তাজ হোটেলে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোসাব্বির আল মাসুদ এসব বিষয়ের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

তিনি বলেন, সরকারের প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা রয়েছে একের পর এক হত্যা, খুন, ধর্ষণ, অঙ্গহানি এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনার। মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করায় তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত জীবন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, সম্প্রতি শ্রীমঙ্গলে মাদক নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যা পুরো শ্রীমঙ্গলবাসীকে একটা উদ্বেগের মধ্যে রেখেছে। এ সময় মাদকের কারণে সম্প্রতি খুন হওয়া, হুমকি ও হামলার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরাও নির্মমতার বিষয় তুলে ধরেন।

এ ছাড়া তিনি মাদক নিয়ন্ত্রণে একটি রূপরেখা তৈরি করে উপস্থাপন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬