সংবাদ শিরোনাম ::
বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে জেলার শিবগঞ্জ উপজেলা-এর ৩ নম্বর দাইপুকুরিয়া ইউনিয়নের বিলভাতিয়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ বিলভাতিয়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ নওশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ী গ্রামের ভাতিয়া বিল এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে টহল দল সন্দেহজনক এলাকায় তল্লাশি পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। পরে জব্দকৃত সিরাপগুলো বিজিবির হেফাজতে নেওয়া হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জিডি করে শিবগঞ্জ থানা-য় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচারের বিভিন্ন চেষ্টা চললেও বিজিবির কঠোর অবস্থানের কারণে অনেকাংশে তা নিয়ন্ত্রণে এসেছে। সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধির ফলে মাদক কারবারিরা চাপে রয়েছে বলেও তারা মনে করছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

আপডেট সময় ০৩:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬