সংবাদ শিরোনাম ::
বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ‘ইয়োগা রানআপ’ অনুষ্ঠিত

পঞ্চগড়: আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবসকে সামনে রেখে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের আয়োজনে রানআপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই রানআপ অনুষ্ঠিত হয়। এ সময় পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা ইয়োগার কলাকৌশল প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘ইয়োগার মাধ্যমে শারীরিক নানা রোগবালাই থেকে দূরে থাকা যায়। সুস্থ-সুন্দর জীবন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমরা নদী, খাল ও জলাশয় খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি।’

ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, ‘করপোরেট জগতে, হাসপাতালে, এমনকি আমেরিকা ও ইউরোপেও যোগ ব্যায়ামকে গ্রহণ করা হয়েছে। বহু বিশ্ববিদ্যালয় তাদের পাঠ্যক্রমের অংশ হিসেবে, তাদের প্রশিক্ষণ সেশনের অংশ হিসেবে, তাদের স্বাস্থ্য চিকিৎসার অংশ হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ‘যোগ কর্মসূচি ও যোগ উদযাপনের মতো উদ্যোগগুলো পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক উপলব্ধি এবং সম্মিলিত কল্যাণের প্রসারের মাধ্যমে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যকার বন্ধনকে আরও শক্তিশালী করে। আমি আশ্বাস দিতে পারি যে, ভারত ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের কল্যাণ, শান্তি ও পারস্পরিক অগ্রগতির জন্য আমরা সম্ভাব্য সবকিছু করব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ‘ইয়োগা রানআপ’ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬