ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

ওটিটিতে আসছে রোজার ঈদে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে খুব শিগগিরই দেখা যাবে তারকাবহুল এই সিনেমাটি। সম্প্রতি হইচই বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে তা জানানো হয়েছে।

সিনেমাটির সহ প্রযোজনায় রয়েছে হইচই বাংলাদেশ। শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্টার প্রকাশ করা হয়। সেখানে লেখা, ঈদের শ্রেষ্ঠ ব্লকবাস্টার ছায়াছবি এবার আসছে হইচই-তে।

ক্যাপশনে দর্শকদের উদ্দেশ্যে তারা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, ‘এই যাত্রার গন্তব্য জানেন? বলতে পারবেন কী আসতে চলেছে হইচই-তে?’

পোস্টটি সামাজিক মাধ্যমে আসার পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, ওটিটিতে আগুন ধরিয়ে দেবে।

উত্তর আমেরিকার বক্স অফিসে বনলতা এক্সপ্রেসের রেকর্ড!
দর্শকদের প্রশংসায় ভাসছে ‘বনলতা এক্সপ্রেস’
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এবং তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির পর থেকেই দেশের সিনেমা হলগুলোতে ব্যাপক সাড়া পায়। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি ব্যাপক প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য কুড়িয়েছে। সিনেমাটি মুক্তির মাত্র ৪১ দিনেই ১২ কোটি টাকার ঘর পার করে। এছাড়া কিছু সূত্রের দাবি, মুক্তির ৫৬তম দিনে সিনেমাটির বক্স অফিস কালেকশন ১৪ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন দেশের একঝাঁক শীর্ষ তারকা। এর বিভিন্ন চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক, জাকিয়া বারী মম, শ্যামল মওলা ও ইন্তেখাব দিনারের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের। বুড়িগঙ্গা টকিজ, ডোপ প্রোডাকশন ও হইচই স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির ওটিটি মুক্তির সুনির্দিষ্ট তারিখ জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমা প্রেমীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

আপডেট সময় ০৮:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬