সংবাদ শিরোনাম ::
বড়লেখা হাজীগন্জ বাজার বনিক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন ফখরুল ইসলাম পারুল প্রতিভা নয়, প্রভাবের জয়? নতুনকুঁড়ি স্পোর্টস বাছাইয়ে অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্মসনদ-এনআইডি সংগ্রহের অভিযোগ, বোরহানউদ্দিনে দালালচক্রের তৎপরতায় জনমনে উদ্বেগ নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩ পটুয়াখালীতে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের এপ্রোজ সড়ক, দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার, আটক ২ ফেনীতে গলদা চিংড়িতে জেলি পুশ, আড়ৎ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

বরগুনায় দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু

বরগুনা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১৩ মে বুধবার ২০২৬ খ্রি. তারিখ বরগুনা স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলার ৬টি উপজেলা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা বলেন, প্রাথমিক পর্যায়ের পাশাপাশি বড় পরিসরে খেলাধুলার আয়োজন করাও প্রয়োজন। তিনি ভবিষ্যতে জেলা পর্যায়ে একটি বৃহৎ ক্রীড়া ইভেন্ট আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তার এই ঘোষণা শিক্ষার্থী ও উপস্থিত সকলকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সম্মানিত জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি সুস্থ, সবল ও প্রাণবন্ত সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি খেলাধুলা ও সংস্কৃতির সাথে সকলকে সম্পৃক্ত করার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। নির্বাচনি ইশতেহারেও খেলাধুলার উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আজকে যারা এই মাঠে খেলছে, তারা শুধু ক্ষুদে শিক্ষার্থী নয়, তারাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। তাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলসহ আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে, এটাই আমাদের প্রত্যাশা। তাই খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, নিজেকে গড়ে তোলার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার জন্য সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও খেলাধুলার গুরুত্ব, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মাদকমুক্ত, সুস্থ জীবন গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখা হাজীগন্জ বাজার বনিক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন ফখরুল ইসলাম পারুল

বরগুনায় দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু

আপডেট সময় ০৫:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬