ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

১৮ দিন পর দেশে ফিরলো প্রবাসী গালিবের নিথর মরদেহ, শোকে মাতম পাকশিয়া গ্রাম

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের প্রবাসী যুবক হাসান গালিবের মরদেহ ১৮ দিন পর দেশে পৌঁছেছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২৩ সালের ১৯ জানুয়ারি মালয়েশিয়ায় পাড়ি জমান হাসান গালিব। সেখানে তিনি জহুরবারু শহরের একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। পরিবারকে সুখী করা ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে প্রবাস জীবন শুরু করলেও সেই স্বপ্ন আর পূরণ হলো না।

গত ২৪ এপ্রিল মালয়েশিয়ার জহুরবারুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে মারা যান হাসান গালিব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর ১৮ দিন পর সোমবার দিবাগত রাত ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে মঙ্গলবার ভোরে মরদেহ গ্রামের বাড়ি পাকশিয়ায় নেওয়া হয়।

লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ। মা-বাবা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। দীর্ঘদিন প্রবাসে থাকা গালিবের নিথর দেহ বাড়িতে ফেরার সেই মুহূর্ত পুরো গ্রামকে স্তব্ধ করে দেয়।

মঙ্গলবার সকাল ১১টায় পাকশিয়া সরদার বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম হাসান গালিব কালুখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র সাংবাদিক ও “ও আমার দেশ” পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ ফজলুল হকের আপন ভাতিজা। তিনি খলিল সরদারের মেঝো সন্তান।

তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

১৮ দিন পর দেশে ফিরলো প্রবাসী গালিবের নিথর মরদেহ, শোকে মাতম পাকশিয়া গ্রাম

আপডেট সময় ০৪:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬