সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

শ্রীমঙ্গলের বিলাসেরপাড়ে ভাঙা সাঁকো পরিদর্শনে ইউএনও

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাঙা সাঁকো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিলাসেরপাড় এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত সাঁকোটির অবস্থা সরেজমিনে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির প্রবল স্রোতে এলাকার একমাত্র চলাচলের সাঁকোটি ভেঙে যায়। এতে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়েছে। জানা যায় কিছু দিন পূর্বে একজন ব্যক্তির লাশ পারাপার করতেও ব্যবহার করতে হয় নৌকা

এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে সাঁকোটি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।

পরিদর্শনের সময় স্থানীয়রা দ্রুত একটি টেকসই ব্রিজ নির্মাণের দাবি জানান। তারা বলেন, স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

শ্রীমঙ্গলের বিলাসেরপাড়ে ভাঙা সাঁকো পরিদর্শনে ইউএনও

আপডেট সময় ০৭:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬