ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চাঁদা দাবির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর করা চাঁদাবাজির মামলায় পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি জিহাদ সরকার রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা তুলে নিতে স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ রয়েছে।
শনিবার (৯ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে বদরগঞ্জ থানা-পুলিশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারী মোছা. ফাতেমা বেগম বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় জিহাদ সরকার রানাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলেন, ডিস ফারুক, রাফি মিয়া ও জাহিদ। এ ছাড়া, অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
এজাহারে ফাতেমা বেগম অভিযোগ করেন, কয়েক দিন ধরে আসামিরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে হাসপাতালে চাকরি করতে দেওয়া হবে না বলে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, শনিবার সকালের দিকে হাসপাতাল কোয়ার্টারে থাকা অবস্থায় আসামিরা তার বাসার সামনে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে চাঁদার টাকা নিয়ে বাইরে আসতে বলেন। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ধাক্কাধাক্কি করা হয়। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার নাতি সামিউল ইসলাম স্বপনকে মারধর করা হয়। পরে তার মেয়ে মমতা খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী ফাতেমা বেগম তিন মাস ধরে বেতন পাচ্ছিলেন না। তিনি হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে ডিস ফারুক, জিহাদ সরকার রানাসহ কয়েকজন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে এ ঘটনায় ফাতেমা বেগম থানায় অভিযোগ দেন।
তিনি জানান, শনিবার দুপুরে জিহাদ সরকার রানা ও ডিস ফারুকসহ তিন ব্যক্তি তার কার্যালয়ে গিয়ে ওই অভিযোগ তুলে নিতে তাকে চাপ দেন। তিনি সেখান থেকে বের হয়ে যেতে চাইলে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিহাদ সরকার রানাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সেখান থেকে পালিয়ে যায়।
এদিকে, জিহাদ সরকার রানা গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘কিশোর গ্যাংয়ের আস্তানা বদরগঞ্জে থাকবে না।’ এর কিছুক্ষণ পরই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, চাঁদাবাজির মামলায় জিহাদ সরকার রানা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মোট ছয়টি মামলা আছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

চাঁদা দাবির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬