সংবাদ শিরোনাম ::
পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

লেবানন ইসরায়েলের হামলায় ১২ জন নিহত, আহত ৩ ইসরায়েলি সেনা

যুদ্ধবিরতি সত্ত্বেও দখলদার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এরমধ্যে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় শুধুমাত্র আজ শনিবার ১২ জন নিহত হয়েছেন। অপরদিকে হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত হয়েছেন তিন ইসরায়েলি সেনা।
শনিবার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলের ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যেতে সতর্কতা দেয় ইসরায়েল। এরপর তারা হামলা শুরু করে।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। কিন্তু ইসরায়েলি সেনারা এটি অমান্য করে দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস করতে থাকে। এর পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধাদেরও টার্গেট করে তারা। জবাবে হিজবুল্লাহ পাল্টা হামলা চালায়।
তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়ছে। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আজ নতুন করে আবারও বিস্ফোরক বোঝাই ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এরসঙ্গে রকেটও ছোড়ে তারা।
যার একটি ড্রোন লেবানন-ইসরায়েল সীমান্তে আঘাত হানে। সেখানে তিন দখলদার আহত হন। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে হিজবুল্লাহর ছোড়া রকেটগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী।
এছাড়া একটি ড্রোন ইসরায়েলের ভেতর গিয়ে পড়লেও সেটি বিস্ফোরিত হয়নি।
লেবাননের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল সতর্কতা দেয়নি এমন জায়গাতেও হামলা চালিয়েছে। এতে শুধুমাত্র আজই নতুন করে আরও ১২ লেবানিজ নিহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ

লেবানন ইসরায়েলের হামলায় ১২ জন নিহত, আহত ৩ ইসরায়েলি সেনা

আপডেট সময় ১০:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬