ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

হাসপাতালে অসুস্থ শিশুকে রেখে উধাও নারী, পরিবারকে খুঁজছে প্রশাসন

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া ৩ মাস বয়সী অসুস্থ এক কন্যা শিশুকে ফেলে উধাও হয়েছেন শিশুটির সঙ্গে থাকা নারী। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির পরিবারের সন্ধান মেলেনি। এ ঘটনায় শিশুটির পরিবারকে খুঁজছে প্রশাসন।
গতকাল শুক্রবার (৮ মে) বিকেলে চরফ্যাশনের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা প্রশাসন, হাসপাতাল ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে ৩ মাস বয়সী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন অজ্ঞাত এক নারী। হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের মেঝেতে চিকিৎসারত অপর এক নারীর পাশে শিশুটিকে রেখে কেউ কেউ বুঝে ওঠার আগেই হাসপাতাল থেকে বেরিয়ে যান।
পরবর্তীতে বেশ কিছুক্ষণ পর শিশুটি কান্না করলে বিষয়টি অন্যান্য রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। শিশুটির স্বজনদের হাসপাতালে খোঁজাখুঁজি করেন তারা। কোথাও শিশুর স্বজনদের না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসা শুরু করেন। এরপর এদিন রাতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সমাজসেবা কর্মকর্তা হাসপাতালে শিশুটির সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে যান।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন কুমার বসাক বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞাত ওই শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেন তাকে হাসপাতালে রেখে যাওয়া হয়েছে তা জানা যায়নি।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদ আল ফরিদ ভুঁইয়া ঢাকা পোস্টকে বলেন, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির পরিবারের সন্ধান মেলেনি। আমরা শিশুটির পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ঢাকা পোস্টকে বলেন, শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। পরিবারকে না পাওয়া গেলে এবং শিশুটি সুস্থ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। কেউ যদি দত্তক নিতে চায় আইন অনুযায়ী তাকে দত্তক দেওয়া হবে। অন্যথায় বরিশালে সরকারি শিশু সদনে পাঠাবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

হাসপাতালে অসুস্থ শিশুকে রেখে উধাও নারী, পরিবারকে খুঁজছে প্রশাসন

আপডেট সময় ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬