ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

৫৯ বিজিবির অভিযানে সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গত ১ মে থেকে ৬ মে ২০২৬ পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোনামসজিদ, চাঁনশিকারী, গিলাবাড়ী এবং তেলকুপি বিওপি সদস্যরা অংশ নেন।
অভিযানের সময় সোনামসজিদ বিওপি এলাকা থেকে ৪৭ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া চাঁনশিকারী বিওপি এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ জব্দ করা হয়। অন্যদিকে তেলকুপি বিওপি এলাকায় পরিচালিত অভিযানে ৭টি ভারতীয় মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও বিভিন্ন পণ্য পাচার রোধে মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে বিজিবি সূত্রে উল্লেখ করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

৫৯ বিজিবির অভিযানে সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময় ০৭:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬