টানা কয়েক দিনের বৃষ্টিতে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় কাটা ধান মাঠেই পড়ে থেকে গজিয়ে যেতে শুরু করেছে। এতে করে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। ইতোমধ্যে অনেক কৃষকের ঘরে তোলার আগেই ধান নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।
কৃষকরা জানান, মৌসুমের শেষ সময়ে হঠাৎ করে বৃষ্টির কারণে তারা সময়মতো ধান ঘরে তুলতে পারেননি। অনেকেই জমি থেকে ধান কেটে শুকানোর জন্য মাঠে রেখে দিয়েছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে সেই ধান ভিজে গিয়ে অঙ্কুরোদগম শুরু করেছে। ফলে কৃষকরা বাজারে ধানের দাম কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
বাগেরহাট সদর ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে কাটা ধান পানির নিচে ডুবে আছে। কেউ কেউ জমির ধান তুলে রেখেছেন সরকারি সড়কের পাশে রাস্তায় রোদে শুকানোর জন্য রেখেছেন। তবে ধান ঝরে যাওয়ার ভয়ে সেটি কে না শুকানো পর্যন্ত মাড়াই করতে নিতে পারছেন না তারা। কোথাও কোথাও ধানের শীষ থেকেই ছোট ছোট চারা গজিয়ে উঠছে। কৃষকরা বলছেন, এভাবে ধান নষ্ট হলে উৎপাদন খরচও তুলতে পারবেন না তারা।
বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের কৃষক আনিস আলী বলেন, “অনেক কষ্ট করে ধান চাষ করেছি। কিন্তু এই বৃষ্টিতে সব শেষ হয়ে যাচ্ছে। ধান ঘরে তুলতে না পারায় মাঠেই গজিয়ে যাচ্ছে।”
বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোতাহার হোসেন বলেন, জেলার আবহাওয়ার এমন পরিস্থিতিতে দ্রুত ধান সংগ্রহ করে শুকনো স্থানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তার করা হচ্ছে।
বাগেরহাটের একটি কলেজের উৎপাদন ব্যাবস্থাপনা ও বিপননের প্রভাষক শান্তি রানী দাস বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণ কৃষিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এটি একদিকে যেমন উৎপাদনে প্রভাব ফেলছে তেমনি পন্যের মূল্যস্ফিতির জন্যও দায়ী। দীর্ঘমেয়াদি এটির প্রভাব থেকে রক্ষা পেতে আধুনিক সংরক্ষণ পদ্ধতি ও দ্রুত ফসল সংগ্রহের দিকে গুরুত্ব দিতে হবে।
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে টানা বৃষ্টিতে মাঠেই গজিয়ে যাচ্ছে কাটা ধান, দিশেহারা কৃষক
-
রামপাল বাগেরহাট প্রতিনিধি - আপডেট সময় ১০:২২:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- ৫৮৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















