ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কালবৈশাখিতে লণ্ডভণ্ড জয়পুরহাট, ক্ষতিগ্রস্ত বোরো ধান ও ঘরবাড়ি

জয়পুরহাটে কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষি খাত, বিদ্যুৎ বিভাগসহ গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার (৬ মে) দুপুর সোয়া একটার দিকে আকস্মিকভাবে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগ প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তাণ্ডবে আক্কেলপুর উপজেলায় বহু গাছ উপড়ে পড়ে গেছে এবং ডালপালা ভেঙে সড়কের ওপর পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। সোনামুখী লেঙ্গর পীরের মাজার এলাকায় শতবর্ষী একটি গাছ ভেঙে পড়ায় আক্কেলপুর-বগুড়া সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা গাছটি অপসারণে কাজ করেন। সন্ধ্যা ছয়টার দিকে গাছটি সরানো হয়। এই সময় পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ‎একই সঙ্গে বিপুল সংখ্যক বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় আক্কেলপুরের পৌরসভার গুরুত্বপূর্ণ কিছু এলাকা বাদে পুরো উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ‎এছাড়া ক্ষেতলাল ও কালাই উপজেলার বিভিন্ন স্থানে বসতঘরের টিনের চালা উড়ে যাওয়া এবং গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও স্থানীয় সড়কে গাছ পড়ে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

‎আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ও রায়কালী এলাকার কৃষকরা জানান, ধান কাটার ঠিক আগমুহূর্তে এমন ঝড় এবং একই সঙ্গে শিলাবৃষ্টি তাদের স্বপ্ন ভেঙে দিয়েছে। কৃষক আব্দুস সালাম বলেন, সারা মৌসুমের কষ্টে ফলানো ধান এক ঝড়ে শেষ হয়ে গেল। এখন কীভাবে ঋণ শোধ করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মো. মাহবুবুল হক বলেন, আকস্মিক ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আক্কেলপুর উপজেলায়। ঝড়ের কারণে রাত ৮টা পর্যন্ত অন্তত ৪৫টি খুঁটি ভেঙে যাওয়ার তথ্য পেয়েছি। তবে এর সংখ্যা আরও বাড়বে এবং অসংখ্য স্থানে তার ছিঁড়ে গেছে। আমরা আশা করছি, আগামী দুই দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কালবৈশাখিতে লণ্ডভণ্ড জয়পুরহাট, ক্ষতিগ্রস্ত বোরো ধান ও ঘরবাড়ি

আপডেট সময় ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬