চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম কারিম (২ বছর ৬ মাস)। সে সৌদি আরবপ্রবাসী মহিনউদ্দিনের ছেলে। তাদের বাড়ি উপজেলার চৌহমনী এলাকায়।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা প্রতিনিধি 



















