ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব,দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সতং রোডে সড়কের উপর ধান মাড়াই, খড় শুকানো এবং ধানের বস্তা স্তূপ করে রাখার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তার অর্ধেকের বেশি অংশ দখল করে কৃষকদের এই ‘ধানী উৎসবে’র ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ​সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ এই সতং রোডের বিভিন্ন অংশে রাস্তার মাঝখানে মাড়াই কল বসিয়ে ধান ভাঙ্গানো। কোথাও ধান শুকানোর জন্য বিছিয়ে রাখা হয়েছে, আবার কোথাও বড় বড় ধানের বস্তা ও খড়ের স্তূপ করে রাখা হয়েছে। ফলে সরু এই রাস্তায় দুটি গাড়ি একে অপরকে পাশ কাটানো অসম্ভব হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। ​স্থানীয় পথচারী ও চালকদের অভিযোগ, রোদ থাকলে ধুলোবালি আর খড়ের ওড়াউড়ি চোখে পড়ে, কিন্তু বিপত্তি বাড়ে সামান্য বৃষ্টি হলেই। বৃষ্টির পানিতে রাস্তায় পড়ে থাকা খড় ও ধানের কুঁড়া পচে এক ধরনের পিচ্ছিল আস্তরণ তৈরি হয়। এর ফলে,​মোটরসাইকেল ও অটোরিকশা চাকা পিছলে প্রায়ই খাদে পড়ে যাচ্ছে। ​ব্রেক ধরলে চাকা স্কিড করে বড় ধরনের বাইক দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা। ​রাস্তা পিচ্ছিল হওয়ায় বয়স্ক ও শিশুদের হেঁটে চলাচলেও চরম অসুবিধা হচ্ছে। রাস্তায় খড় বিছিয়ে রাখায় আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারছি না। তার উপর ধান পচে রাস্তা এমন পিচ্ছিল হয় যে, সামান্য ব্রেক করলেই বাইক নিয়ে ছিটকে পড়তে হয়। বাড়িতে নেয়ার তাড়া নেই কারো, সবাই রাস্তাকেই উঠান বানিয়ে ফেলেছে। একজন ভুক্তভোগী মোটরসাইকেল চালক
​প্রতিকারের দাবি ​এলাকাবাসীর মতে, কৃষকরা বাড়িতে জায়গা থাকা সত্ত্বেও আলসেমি করে বা খড় পচানোর উদ্দেশ্যে রাস্তার উপর ফেলে রাখছেন। সরকারি রাস্তায় এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি দেখা যাচ্ছে না।
​সতং রোডের এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান দাবি করছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব,দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী

আপডেট সময় ০৭:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬