নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বন্যহাতির আক্রমণে পার্থো রাংসা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পার্থো রাংসা ওই গ্রামের লিপসন নকরেকের ছেলে।
স্থানীয়রা আরও জানান, সীমান্তবর্তী এলাকায় প্রায়ই বন্যহাতির উপদ্রব দেখা যায়। বিশেষ করে ধান কাটার মৌসুমে হাতির দল লোকালয়ে প্রবেশ করে।মাসখানেক ধরে হাতির উপদ্রব বেড়েছে। হাতির এই দলটি কিছু দিন পর পর বিজয়পুর এবং ভবানীপুর এলাকায় সোমেশ্বরী নদী পার হয়ে চলাচল করে।
বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামানিক বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমরা ইতোমধ্যে খোঁজখবর নিয়েছি। মূলত প্রতিবছর এই সময় ভারতের গহীন জঙ্গল থেকে বন্যহাতির দল সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। নিহতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সহায়তা দেওয়ার জন্য কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রতিনিধি 



















