ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বগুড়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৯৪ হাজার টন

বগুড়ায ২০২৬ সালের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে ফিতা কেটে এই কার্যক্রমের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বগুড়া সদর খাদ্য গুদাম চত্তরে ​ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ। এবার বগুড়া জেলার ১২টি উপজেলা থেকে এই মৌসুমে মোট ১৭ হাজার ৭৮১ মেট্রিক টন ধান, ৭২ হাজার ৬০২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ​জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলাভিত্তিক ধান সংগ্রহের তালিকায় শীর্ষে রয়েছে শিবগঞ্জ (২,০১৯ টন), শেরপুর (১,৯৮০ টন), নন্দীগ্রাম (১,৮৪২ টন) এবং কাহালু (১,৭৪৪ টন)। এছাড়া জেলা সদরে ৯২৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ অভিযান আগামী ৭ মে থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১৫ মে থেকে। গত বোরো ২০২৫ মৌসুমে জেলায় ধানের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছিল। সিদ্ধ চালের ক্ষেত্রে অর্জনের হার ছিল ৯৫ শতাংশ। বিগত বছরের এই সাফল্যের ধারাবাহিকতায় এবারও সঠিক তদারকির মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। সুব্রত ঘোষ বগুড়া

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বগুড়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৯৪ হাজার টন

আপডেট সময় ০৫:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬