ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ জনকে পুলিশ আটক করেছে । মঙ্গলবার (৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টঙ্গীর মাজার বস্তি ও কেরানীর টেকসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রির বেশ কিছু শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কক্ষ ও গোপন সুড়ঙ্গপথের  পুলিশ সন্ধান পেয়েছে।
পুলিশ সূএে জানা যায় , মাজার বস্তিতে মাদকবিরোধী ‘ম্যারাথন’ অভিযানের অংশ হিসেবে সকাল থেকে তল্লাশি শুরু হয়। এ সময় বস্তির ভেতরে মাদক কেনাবেচা ও সেবনের জন্য তৈরি করা বেশ কিছু বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের খোঁজ পাওয়া যায়। এসব কক্ষের সঙ্গে সংযুক্ত গোপন সুড়ঙ্গপথও ছিল। বাইরে থেকে তালাবদ্ধ এসব কক্ষের তালা ভেঙে ভেতরে মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সমাজের নামী-দামি ব্যক্তিরা এসব কক্ষে মাদক সেবন করতে আসেন।
অভিযানে দুই কেজি গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান গনমাধ্যমকে জানান, তার থানা এলাকা থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, তার এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশ দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন গণমাধ্যমকে  বলেন, মাদক নির্মূলে এই অভিযান নিয়মিত চলবে। মাদক বিক্রির স্পটগুলো সিলগালা করে দেওয়া হচ্ছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

আপডেট সময় ০৬:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬