ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ভোলায় ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলায় ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় তৈয়্যবা জাহান চৈতি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ মে ২০২৬) সকালে ভোলা শহরের পৌর ২ নম্বর ওয়ার্ডের অফিসার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চৈতি পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকির মেয়ে। সে মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। সে বাবা-মায়ের সঙ্গে ১০ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা গেছে, সোমবার সকালে পাঙাশ মাছ খাওয়ার বায়না করে তার মা’কে বাজারে পাঠান চৈতি। এরপর ঘরের দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার মা বাজার থেকে ফিরে এসে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তিনি ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।
চৈতির মা সোনিয়া বেগম বলেন, গতকাল চৈতির ইংরেজি পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে বাড়িতে এসে জানায় তার পরীক্ষা ভালো হয়নি। এতে সে  মানসিকভাবে ভেঙে পরেন। চৈতির মন খারাপ ছিলো কিন্তু তাদের বুজতে দেয়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারনা করছে, পরীক্ষা ভালে হয়নি বলেই চৈতি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান,খবর পেয়ে  পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা খারাপ হওয়ায় চৈতি আত্মহত্যা করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ভোলায় ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় ০৬:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬