ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, দুই ট্রাকে আগুন দিল জনতা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় ডাম্প ট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন দেয়।

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার বিড়ালদহ মাজারের কাছে একটি দ্রুতগামী ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই আক্কাস আলী খলিফার মৃত্যু হয়। তিনি চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ রাজশাহী-নাটোর মহাসড়কে নেমে আসেন। বিক্ষুব্ধ জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয় এবং দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকের আগুন নেভায়।

পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আইনগত ব্যবস্থা নেওয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, দুই ট্রাকে আগুন দিল জনতা

আপডেট সময় ০৪:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬