ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে অস্ত্র ও গুলিসহ জাকির নামে একজন আটক

ভোলায় যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি-১৩ থেকে অস্ত্র, গুলি ও গাঁজাসহ জাকির ফরাজি (৪২) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।
মঙ্গলবার (৫ মে ২০২৬) ভোর রাতে ভোলার ইলিশা লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটক জাকির ফরাজি ভোলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামের সিদ্দিক ফরাজীর ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি ছিলেন। এছাড়াও দিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি-১৩ তে অভিযান চালিয়ে জাকির ফরাজিকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
কোস্টগার্ড আরও জানায়, আটক জাকির ফরাজি একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের যুক্ত আছেন।
পরে আটক ব্যক্তি ও জব্দকৃত সকল আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে অস্ত্র ও গুলিসহ জাকির নামে একজন আটক

আপডেট সময় ০৩:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬