ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জ্বালানি কেলেঙ্কারির ঘটনায় বহিষ্কৃত সদস্য সচিবের স্থলে ভারপ্রাপ্ত দায়িত্ব পেলেন বাবুল

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবুল। ৫০ হাজার লিটার জ্বালানি কেলেঙ্কারির ঘটনায় আগের সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক বহিষ্কৃত হওয়ার পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। দলীয় সূত্র জানায়, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের যৌথ স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুর রহমান বাবুলকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। মোতাহার হোসেন তালুকদার বলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক জরুরি সভায় বিষয়টি অনুমোদন করা হয়।নতুন দায়িত্ব পাওয়া আব্দুর রহমান বাবুল প্রতিক্রিয়ায় দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে কাজ করব। নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ এবং দলের ভাবমূর্তি উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। প্রসঙ্গত, এর আগে উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া এবং সংঘর্ষ-সংক্রান্ত অভিযোগে বহিষ্কৃত হন। এরপর জ্বালানি কেলেঙ্কারির ঘটনায় সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হকও বহিষ্কৃত হলে দুটি শীর্ষ পদই ভারপ্রাপ্ত দিয়ে পরিচালনার সিদ্ধান্ত নেয় দলীয় নেতৃত্ব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

জ্বালানি কেলেঙ্কারির ঘটনায় বহিষ্কৃত সদস্য সচিবের স্থলে ভারপ্রাপ্ত দায়িত্ব পেলেন বাবুল

আপডেট সময় ০৩:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬