সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ফরদাবাদ ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মহসিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে বইছে পরিবর্তনের হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সমাজসেবক মোঃ মহসিন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা, দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং উন্নয়নমুখী চিন্তাভাবনার কারণে তিনি ইতোমধ্যেই ভোটারদের আস্থার জায়গা করে নিয়েছেন। পূর্বহাটি জামাতপাড়া গ্রামের বাসিন্দা এবং সাবেক জনপ্রতিনিধি আবদুল মতিন মেম্বারের জ্যেষ্ঠ পুত্র মহসিন পারিবারিকভাবে সমাজসেবার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন। শিক্ষা জীবন শেষে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে। এলাকাবাসী জানায়, দরিদ্র সহায়তা, চিকিৎসা সহযোগিতা, শিক্ষা উন্নয়নসহ নানা উদ্যোগে তার সক্রিয় ভূমিকা তাকে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত করেছে। মোঃ মহসিন বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মাদকমুক্ত ফরদাবাদ গড়ে তুলবো।”
এদিকে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। সাধারণ ভোটারদের প্রত্যাশা-সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে ফরদাবাদে টেকসই উন্নয়নের ধারা নিশ্চিত হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ফরদাবাদ ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মহসিন

আপডেট সময় ০৪:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬